জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পোরশার ঘাটনগর বালিকা বিদ্যালয় ও কলেজে এমপিকে সংবর্ধনা

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা বিদ্যালয় ও কলেজে মাননীয় সংসদ সদস্যের আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই রবিবার বেলা ১১ঃ০০ টায় এই সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এছাড়াও শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সাদিকুল ইসলাম, তৌফিকুর রহমান শাহ, আব্দুর রাকিব,। উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ মান্নান সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এতে উপস্থিত ছিলেন।

শেষে সভাপতি সাহেব কলেজের সার্বিক উন্নয়নের দিক তুলে ধরে মাননীয় এমপি মহোদয়ের সুনজর দেওয়ার আহবান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পোরশার ঘাটনগর বালিকা বিদ্যালয় ও কলেজে এমপিকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা বিদ্যালয় ও কলেজে মাননীয় সংসদ সদস্যের আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই রবিবার বেলা ১১ঃ০০ টায় এই সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এছাড়াও শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সাদিকুল ইসলাম, তৌফিকুর রহমান শাহ, আব্দুর রাকিব,। উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ মান্নান সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এতে উপস্থিত ছিলেন।

শেষে সভাপতি সাহেব কলেজের সার্বিক উন্নয়নের দিক তুলে ধরে মাননীয় এমপি মহোদয়ের সুনজর দেওয়ার আহবান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত