জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বড়পাথরে নৌকাডুবি: নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার ২৬ জুলাই সকালে রাজা পাথরের নৌকা ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে মৃত দেহটি ভেঁসে উঠে এসেছে। স্থানীয়রা দেখতে পেয়ে বিজিবি ও ফায়ার ডিফেন্সে দমকল বাহিনীকে খবর দিলে। ঘটনা স্থল থেকে মৃত দেহটি উদ্ধার করেন।

জানা গেছে, গত ২৪ জুলাই  বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেলে ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন।

নিখোঁজের পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে আসা ৩ সদস্যের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের ৫ সদস্যসহ মোট ৮ জনের একটি উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করলেও তার সন্ধান মেলেনি।

আজ রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার  বিজিবির টেন্ডুমুখ ক্যাম্প সংলগ্ন নদীর ঘাটে মাহিয়ানের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

নিহত মাহিয়ান ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি মো. হেলাল উদ্দীনের ছেলে এবং মোছা. দেলোয়ারা আক্তারের সন্তান।

বর্তমানে মরদেহটি টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বড়পাথরে নৌকাডুবি: নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার ২৬ জুলাই সকালে রাজা পাথরের নৌকা ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে মৃত দেহটি ভেঁসে উঠে এসেছে। স্থানীয়রা দেখতে পেয়ে বিজিবি ও ফায়ার ডিফেন্সে দমকল বাহিনীকে খবর দিলে। ঘটনা স্থল থেকে মৃত দেহটি উদ্ধার করেন।

জানা গেছে, গত ২৪ জুলাই  বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেলে ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন।

নিখোঁজের পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে আসা ৩ সদস্যের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের ৫ সদস্যসহ মোট ৮ জনের একটি উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করলেও তার সন্ধান মেলেনি।

আজ রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার  বিজিবির টেন্ডুমুখ ক্যাম্প সংলগ্ন নদীর ঘাটে মাহিয়ানের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

নিহত মাহিয়ান ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি মো. হেলাল উদ্দীনের ছেলে এবং মোছা. দেলোয়ারা আক্তারের সন্তান।

বর্তমানে মরদেহটি টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত