জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বেলকুচিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ৯টায় বেলকুচি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অডিটোরিয়াম রুমে বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশন, বেলকুচি-সিরাজগঞ্জ শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল আইডিয়াল মাদ্রাসার এবতেদায়ী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসনিমুল হাসান তাসিন এবং পবিত্র গীতা পাঠ করেন সাপ্নিক প্রিপারেটরি স্কুল, খামারগ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিষ্টি দাস।

বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান মানিক, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শামসুজ্জামান আপু।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও সার্বিক পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া বাবু সরকার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও সাধারণ সম্পাদক ডা. কাউসার আহমেদ।

পরিশেষে  বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আমন্ত্রিত অতিথিরা বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন ও মনোরম পরিবেশের সৃষ্টি হয়।

বক্তারা বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। কোমলমতি শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই ভালো শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধের বীজ বপন করা গেলে ভবিষ্যতে তারা পরিবার, সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”

অনুষ্ঠানে বেলকুচি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সাংবাদিকগণ এ সময়ে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বেলকুচিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত