জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি,বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম।

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে, মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে এবং কলেজ পর্যায়ের ১৬ জন শিক্ষার্থীকে সাত হাজার টাকা করে শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হয়। পাশাপাশি ১২ জন শিক্ষার্থীর হাতে একটি করে বাইসাইকেল এবং ৮ জন উপকারভোগীর মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং উপকারভোগীদের স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, জেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক মো. মতিয়ার রহমান মতি, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি,বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের কাহারোল উপজেলায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম।

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে, মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে এবং কলেজ পর্যায়ের ১৬ জন শিক্ষার্থীকে সাত হাজার টাকা করে শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হয়। পাশাপাশি ১২ জন শিক্ষার্থীর হাতে একটি করে বাইসাইকেল এবং ৮ জন উপকারভোগীর মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং উপকারভোগীদের স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, জেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক মো. মতিয়ার রহমান মতি, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত