বগুড়া মহানগরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ এলাকা ও সেউজগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজা ও ৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. আব্দুল হামিদ কালু (৫০), মো. নাদিবুল ইসলাম (২০), মো. নয়ন (৩৫), মো. শিপন (৩০), মোসাব্বির হোসেন (২৪) এবং মো. রানা (২৬)।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাজালাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও সেউজগাড়ী এলাকা থেকে ৩০ গ্রাম গাঁজা ও ৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১ ও ২ নম্বর আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড, ৩ ও ৪ নম্বর আসামিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড, ৫ নম্বর আসামিকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং ৬ নম্বর আসামিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ডিএনসি জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন