জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাভারে ‘সেনা অডিটোরিয়াম’কে ঘিরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

ছবি: সাভার আশুলিয়া প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলার নবীনগর বাসস্ট্যান্ড এলাকার ‘সেনা অডিটোরিয়াম’ নামে একটি সিনেমা হলকে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত কয়েকজন সেনাসদস্যের দাবি, দীর্ঘদিন ধরে হলটির আশপাশে অসামাজিক কার্যকলাপ চলায় পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা মো,মহসিন আলী বলেন, “হলটির আশপাশে অবস্থান করা কিছু নারী বিভিন্ন ব্যক্তিকে প্রলোভন দেখিয়ে ভেতরে নিয়ে যান। পরে তাঁদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

অভিযোগকারীদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার হলের মালিক কামাল হোসেনের সঙ্গে কথা বলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের আরও অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের একটি সাইনবোর্ড ব্যবহার করে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে আসছেন, যা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, “দীর্ঘদিন ধরে সিনেমা হলটির আশপাশে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ শুনে আসছি। এর ফলে নারী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনের উচিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া। পাশাপাশি এলাকাজুড়ে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হলে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে হলের মালিক কামাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী দ্রুত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাভার উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাভারে ‘সেনা অডিটোরিয়াম’কে ঘিরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত