জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বগুড়ায় ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ ১ জন,গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

আজ বুধবার ২২ জুলাই বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক জাল টাকার কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মহানগরের জজ কোর্ট চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জাল টাকার কারবারি মো. রফিকুল ইসলাম (৪৭)-কে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রফিকুল ইসলাম নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা। তিনি ছলিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট, যার মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা, উদ্ধার করে জব্দ করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ ১ জন,গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

আজ বুধবার ২২ জুলাই বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক জাল টাকার কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মহানগরের জজ কোর্ট চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জাল টাকার কারবারি মো. রফিকুল ইসলাম (৪৭)-কে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রফিকুল ইসলাম নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা। তিনি ছলিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট, যার মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা, উদ্ধার করে জব্দ করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত