জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জলঢাকায় ইউএনও কার্যালয়ে এমপিদের পরিদর্শন কক্ষ উদ্বোধন

ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং সংরক্ষিত মহিলা আসনের (কিশোরগঞ্জ-জলঢাকা) সংসদ সদস্য বিলকিস বেগমের জন্য একটি পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসী হ্যাপীর উদ্যোগে পরিদর্শন কক্ষটির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা আমির মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমির কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম, বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ সৈয়দ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক উপজেলা সেক্রেটারি ময়নুল ইসলাম, যুবদলের আহ্বায়ক শাহীনুর ইসলাম বাবু, পৌর বিএনপির আহ্বায়ক রশিদুল ইসলাম বাঙালি এবং জামায়াত ও বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা।

উদ্বোধন শেষে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস বেগম বলেন, "আমাদের রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করব।"

নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, "বিলকিস আপার নানাবাড়ি জলঢাকায়। তিনি আমার বড় বোনের মতো। আমরা ভাই-বোনের মতো ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করব। জনগণের স্বার্থে জলঢাকার উন্নয়নই হবে আমাদের অঙ্গীকার। আদর্শে ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে আমরা এক। জনগণের ঐক্যই গণঅভ্যুত্থানকে সফল করেছে।"

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জলঢাকায় ইউএনও কার্যালয়ে এমপিদের পরিদর্শন কক্ষ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত