জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ছবি: প্রতিনিধি

সাপাহার উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন (৯২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তেঘরিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

বুধবার বাদ আসর মরহুম বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সহ মুক্তিযোদ্ধা সহযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, সহযোদ্ধা ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সাপাহার উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন (৯২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তেঘরিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

বুধবার বাদ আসর মরহুম বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সহ মুক্তিযোদ্ধা সহযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, সহযোদ্ধা ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত