জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

‎আলোকিত লালমনিরহাট, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

ছবি: প্রতিনিধি

‎​লালমনিরহাট জেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও দাদন ব্যবসা সম্পূর্ণভাবে নির্মূল এবং সাধারণ মানুষের মাঝে সামাজিক সচেতনতা জোরদার করার লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‎​সোমবার (২০ জুলাই) বিকেলে সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাট এর খুনিয়াগাছ ইউনিয়ন কমিটির আয়োজনে এই কর্মসূচি সফলভাবে পালিত হয়। খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আনন্দবাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

‎​খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সরকার এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।

‎এসময় ​পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির এই কার্যক্রম সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে একযোগে চলমান রয়েছে। আলোকিত লালমনিরহাট আত্মপ্রকাশের পর থেকেই মাদক, জুয়া, বাল্যবিবাহ ও দাদন ব্যবসার মতো সামাজিক ব্যাধি রোধে স্থানীয় প্রশাসনকে নিবেদিতভাবে সহযোগিতা করে আসছে। সমাজকে এসব অপরাধমুক্ত রাখতে এই মহৎ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

‎​কর্মসূচিতে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,  বিএনপি নেতা, শাহাদাৎ হোসেন, ​সদর উপজেলা মহিলাদলের সভানেত্রী, আরজিনা পারভীন রেখা,  খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আওরঙ্গজেব লিটন, খুনিয়াগাছ ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আকরাম মামুন, সাধারণ সম্পাদক, আবু সাঈদ সাজু, যুবদল নেতা, নাজমুল, খুনিয়াগাছ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন প্রমূখ। 

‎​এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সচেতন নাগরিকগণ স্বতঃস্ফূর্তভাবে র‍্যালি ও পথসভায় অংশ নেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও দাদন ব্যবসার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকার পরিবেশ মুখরিত করে তোলেন।

‎​উল্লেখ্য, ২০০৫ সালে কার্যক্রম স্থগিত হয়ে যাওয়া ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাট চলতি বছরের ৪ জুলাই পুনরায় আনুষ্ঠানিকভাবে নতুন যাত্র শুরু করে। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমের শুভ সূচনা করেছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুনর্জন্মের পর থেকেই সংগঠনটি লালমনিরহাটের বিভিন্ন এলাকায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদক ও জুয়ার আডডা উচ্ছেদসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‎আলোকিত লালমনিরহাট, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত