জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিজ বাড়িতে বৈদ্যুতিক বাতির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হান্নান ফকির (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আলুঞ্জা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হান্নান ফকির ওই গ্রামের মৃত মোকছেদ মণ্ডলের চতুর্থ ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিজ বসতবাড়িতে বৈদ্যুতিক বাতির সংযোগ ও মেরামতের কাজ করছিলেন হান্নান ফকির। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
হান্নান ফকিরের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন