দিনাজপুরের হিলিতে অভাব-অনটনের নির্মম বাস্তবতায় হৃদয়বিদারক এক ঘটনার জন্ম হয়েছে। ‘তোমরা এখানে থাকো, আমি টাকা নিয়ে আসছি’ এ কথা বলে কোলে ছোট সন্তানকে নিয়ে দুই মেয়েকে রাস্তার পাশে বসিয়ে চলে যান তাদের মা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও তিনি আর ফিরে আসেননি। মায়ের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়ে অসহায় দুই শিশু।
রোববার (১৯ জুলাই) দুপুরে হিলি স্থলবন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন থানা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা দীর্ঘ সময় ধরে দুই শিশুকে একা বসে কাঁদতে দেখে এগিয়ে আসেন। তাদের কাছ থেকে কোনো অভিভাবকের খোঁজ না পেয়ে বিষয়টি হাকিমপুর থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশু দুটির বাবা জীবন ঢাকায় থাকেন এবং তিনি মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে চলা পরিবারে তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন তাদের মা শাহনাজ। রোববার কোলে ছোট সন্তানকে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে বসিয়ে তিনি বলেন, তোমরা এখানে থাকো, আমি টাকা নিয়ে আসছি। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, শিশু দুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদি জীবিত রয়েছেন। আমরা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। শিশু দুটিকে নিরাপদে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে নিখোঁজ মায়ের সন্ধানেও পুলিশ কাজ করছে।
এদিকে, দীর্ঘ সময় ধরে মায়ের অপেক্ষায় থাকা দুই শিশুর কান্না ও অসহায় মুখ দেখে স্থানীয়দের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, দারিদ্র্য ও পারিবারিক সংকটের এমন নির্মম চিত্র সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন