লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সান্তাহারকে একটি ক্যাশলেস স্মার্ট টাউনে রূপান্তরের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, সান্তাহার শাখার উদ্যোগে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি, সান্তাহার শাখা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।
পূবালী ব্যাংক পিএলসি, সান্তাহার শাখার ব্যবস্থাপক ও শাখা প্রধান সিনিয়র প্রিন্সিপাল শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া -৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসের অতিরিক্ত পরিচালক মো. আতিকুর রহমান, যুগ্ম পরিচালক মাহফিজুর রহমান এবং সহকারী পরিচালক রকি মিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এ.এস.এম. রায়হান শামীম।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
স্বাগত বক্তব্যে সভাপতি শাহাদাৎ হোসেন উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ক্যাশলেস লেনদেনের প্রসার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অঞ্চল প্রধান এ.এস.এম. রায়হান শামীম তাঁর বক্তব্যে ‘ক্যাশলেস সান্তাহার’ বাস্তবায়নে পূবালী ব্যাংকের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস ব্যবস্থার বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও তাঁদের বক্তব্যে ক্যাশলেস অর্থনীতির বিভিন্ন সুবিধা এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নীতি ও পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার তাঁর বক্তব্যে এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট আর্থিক লেনদেনের কোনো বিকল্প নেই। ক্যাশলেস লেনদেনের প্রসারে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।
মতবিনিময় পর্বে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়। ব্যবসায়ী নেতা শ্রী রাকেশ কুমার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সফল বাস্তবায়নে প্রয়োজনীয় কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে ক্যাশলেস লেনদেন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ডিজিটাল পেমেন্টের ব্যবহারিক প্রদর্শনের অংশ হিসেবে ক্যাশলেস পদ্ধতিতে বিভিন্ন পণ্যের লেনদেন সম্পন্ন করা হয়।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন