জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় ছাত্রশিবিরের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সদস্য ও থানা দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলার মুন্সিপাড়ায় অবস্থিত আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে এই বৈঠক সম্পন্ন হয়।​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ নুরুন্নবী।

‎​শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

‎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি (HRD) সম্পাদক আব্দুর রহিম, শ্রমিক কল্যাণ ফেডারশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শরিফুল ইসলাম মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফফার।

‎‎​বৈঠকে সদস্য ও থানা দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা বৈঠকের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, আদর্শ নাগরিক ও দক্ষ নেতৃত্ব গঠনে শিক্ষা বৈঠকের ভূমিকা অপরিসীম। সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের পড়াশোনা, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

‎ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং আগামী দিনে সততা ও দক্ষতার সাথে দেশ পরিচালনা করতে হলে ছাত্রসমাজকেই মূল ভূমিকা পালন করতে হবে। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব ছাড়া একটি দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি সদস্যকে জ্ঞান-বিজ্ঞান, নৈতিকতা এবং আধুনিক শিক্ষায় দীক্ষিত হয়ে আগামী দিনের চ্যলেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে হবে। জনকল্যাণমূলক ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে যোগ্য নেতৃত্ব গড়ে তোলাই হোক এই শিক্ষা বৈঠকের মূল লক্ষ্য।

​শিক্ষা বৈঠকে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান , শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আবু সালেহ  সাদ্দাম, তথ্য ও  মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল রাজিব ,মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ, এইচ আর ডি সম্পাদক মোঃ মাসুদুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের থানা দায়িত্বশীল।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত