জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে দু’জন মাদকসেবীর জেল ও জরিমানা

আত্রাইয়ে দু’জন মাদকসেবীর জেল ও জরিমানা
ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে মাদকসেবী দুই জনকে জেল ও জরিমানা করে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

আজ শনিবার (১৮ জুলাই) সকালে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। তিনি বলেন, মাদক সেবন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের সহায়তায় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সুইপার কলোনীর পার্শ্বে তুলাপট্ট্রি এলাকায় অভিযান পরিচালনা করি। 

অভিযানে মাদক সেবন অবস্থায় পারকাসুন্দা গ্রামের আহম্মেদ আলীর ছেলে জহুরুল (১৯) এবং আমরুলকসবা গ্রামের জিয়ারুল ওরফে ভুলুর ছেলে মুনির (১৯) কে আটক করা হয়। আটককৃতদের জবান বন্দির ভিত্তিতে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১ মাস করে কারাদণ্ড এবং একশত টাকা করে জরিমানা করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আত্রাইয়ে দু’জন মাদকসেবীর জেল ও জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর আত্রাইয়ে মাদকসেবী দুই জনকে জেল ও জরিমানা করে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

আজ শনিবার (১৮ জুলাই) সকালে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। তিনি বলেন, মাদক সেবন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের সহায়তায় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সুইপার কলোনীর পার্শ্বে তুলাপট্ট্রি এলাকায় অভিযান পরিচালনা করি। 

অভিযানে মাদক সেবন অবস্থায় পারকাসুন্দা গ্রামের আহম্মেদ আলীর ছেলে জহুরুল (১৯) এবং আমরুলকসবা গ্রামের জিয়ারুল ওরফে ভুলুর ছেলে মুনির (১৯) কে আটক করা হয়। আটককৃতদের জবান বন্দির ভিত্তিতে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১ মাস করে কারাদণ্ড এবং একশত টাকা করে জরিমানা করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত