জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় মোবাইল কোর্টে দুই মাদকসেবীকে কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী  অভিযানে ও মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার( ১৮ জুলাই) বিকেল আনুমানিক  ৩ টার সময় এ অভিযান পরিচালিত হয়।

​আদালত সূত্রে জানা যায়, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে। অভিযানকালে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের দায়ে হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: পৌর সরদারপাড়া এলাকার জয়নাল সাহার ছেলে মেহের আলী(৪০), তাকে ০৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মৃত-নৃপেন মহন্তর ছেলে সুমন মহন্ত (৩০)। তাকে ০৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

​দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান পুলিশ জানায়, সাজা প্রদানের পরপরই আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত উভয় আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় মোবাইল কোর্টে দুই মাদকসেবীকে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী  অভিযানে ও মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার( ১৮ জুলাই) বিকেল আনুমানিক  ৩ টার সময় এ অভিযান পরিচালিত হয়।

​আদালত সূত্রে জানা যায়, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে। অভিযানকালে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের দায়ে হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: পৌর সরদারপাড়া এলাকার জয়নাল সাহার ছেলে মেহের আলী(৪০), তাকে ০৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মৃত-নৃপেন মহন্তর ছেলে সুমন মহন্ত (৩০)। তাকে ০৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

​দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান পুলিশ জানায়, সাজা প্রদানের পরপরই আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত উভয় আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত