পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের লক্ষ্যে জয়পুরহাটে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’। "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সরকার দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় ৫ লক্ষাধিক বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষাই নয়, বরং জাতির দীর্ঘমেয়াদী উন্নয়নের অন্যতম প্রধান নিয়ামক।
তিনি আরও বলেন, ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে শুরু হওয়া বৃক্ষরোপণ অভিযান আজ দেশের প্রতিটি প্রান্তরে সফলভাবে ছড়িয়ে পড়েছে এবং আগামীতে প্রতিটি অঞ্চলকে পরিকল্পিত বৃক্ষায়নের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আল-মামুন মিয়া, পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং সামাজিক বনবিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এই বৃক্ষ মেলায় মোট ১৬টি নার্সারি স্টল অংশগ্রহণ করেছে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক চারা গাছ প্রদর্শনী ও বিক্রির জন্য রাখা হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন