জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পোরশায় মাদক ব্যবসায়ী আটক

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে  থানার অফিসার ও ফোর্সসহ মাদক বিক্রয়কালে মোঃ বেলাল হোসেন৩৭,পিতা মৃত ছবের আলী, গ্রাম গাং গরিয়া দেওনাপাড়া তাকে হাতেনাতে আটক করা হয়।

 নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা থানা ইনচার্জ অফিসার জিয়াউর রহমানের পরিচালনায় পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন বেলাল হোসেনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান  জানান, আটককৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পোরশায় মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর পোরশা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে  থানার অফিসার ও ফোর্সসহ মাদক বিক্রয়কালে মোঃ বেলাল হোসেন৩৭,পিতা মৃত ছবের আলী, গ্রাম গাং গরিয়া দেওনাপাড়া তাকে হাতেনাতে আটক করা হয়।

 নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা থানা ইনচার্জ অফিসার জিয়াউর রহমানের পরিচালনায় পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন বেলাল হোসেনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান  জানান, আটককৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত