জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

​শুক্রবার (১৭ জুলাই) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। 

​এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

তিনি দুর্যোগ মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, সবাই একসাথে কাজ করলে যেকোনো দুর্যোগ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তায় সরকারের এই মানবিক উদ্যোগ পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রথম ধাপে পাঁচ হাজার টাকা করে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল,  মাটিরাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সনি ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

​শুক্রবার (১৭ জুলাই) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। 

​এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

তিনি দুর্যোগ মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, সবাই একসাথে কাজ করলে যেকোনো দুর্যোগ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তায় সরকারের এই মানবিক উদ্যোগ পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রথম ধাপে পাঁচ হাজার টাকা করে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল,  মাটিরাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সনি ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত