বগুড়ার ধুনট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত যোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি শহীদদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহমেদ পাশা, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু ও আকতার আলম সেলিম, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও জুলাই আন্দোলনে আহত যোদ্ধা শুভ জোয়ার্দার, মুরাদ হোসেন, নিরব হোসেন, আব্দুল মজিদ, সুমন রানা, তাফসির রহমান, মামুন, শাহ জামাল, হোসেন ইসলাম এবং তাঁদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন