জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জুলাই শহীদ দিবস উপলক্ষে দশমিনায় আলোচনা সভা

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই শহীদ দিবস উপলক্ষে দশমিনায় আলোচনা সভা
ছবি: প্রতিনিধি

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহসপতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃর্ধা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

আলোচনা সভায় আরো  উপস্থিত ছিলেন দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম,উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন,উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই শহীদদের পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা।

সভায় জুলাই শহীদদের পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের অন্যতম দাবি ছিলজুলাই শহীদদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং সেখানে নামফলক সংযোজন। এছাড়া আহত জুলাই যোদ্ধাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, সরকার ঘোষিত আর্থিক সহায়তার কার্যকর বাস্তবায়ন এবং তাদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এমন একটি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে তারা প্রতি মাসে নিয়মিত আয়ের সুযোগ পান।

এছাড়া শহীদ পরিবারের সদস্যরা বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী সন্তানদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে হবে। হাসপাতালসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাদের সম্মান প্রদর্শন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের দাবিও জানান তারা।

আলোচনা সভায় জুলাই শহীদ জিহাদের বড় ভাই বক্তব্যে বলেন, জুলাই শহীদদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের স্মরণেও একটি পৃথক নামফলক ও স্মৃতিস্তম্ভ থাকা উচিত। তিনি বলেন, "মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভোলার নয়। তারাই দেশ স্বাধীন করেছেন, তাই তাদেরও যথাযথভাবে স্মরণ করা প্রয়োজন।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত সবার অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মির্জা শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের উত্থাপিত দাবিগুলো প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানটি শেষে জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতি সংরক্ষণ এবং পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জুলাই শহীদ দিবস উপলক্ষে দশমিনায় আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত