জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জুলাই শহীদ দিবস পালনে পোরসায় আলোচনা ও দোয়া মাহফিল

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় জুলাই শহীদ দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৬ই জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ।এতে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাবিলা ফেরদাউস, থানা অফিসার্স ইনচার্জ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক পোরশা, সাদিকুল ইসলাম, আব্দুর রাকিব ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান , কোষাধক্ষ্য তোফাজ্জলসহ জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মদান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাদের আদর্শ তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত উন্নতি কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জুলাই শহীদ দিবস পালনে পোরসায় আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় জুলাই শহীদ দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৬ই জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ।এতে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাবিলা ফেরদাউস, থানা অফিসার্স ইনচার্জ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক পোরশা, সাদিকুল ইসলাম, আব্দুর রাকিব ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান , কোষাধক্ষ্য তোফাজ্জলসহ জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মদান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাদের আদর্শ তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত উন্নতি কামনা করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত