জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা

ছবি : প্রতিনিধি

​সাম্প্রতিক অতর মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল। আজ মঙ্গলবার (১৪ জুলাই) খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মাটিরাঙ্গা অংশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান এবং মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের মাস্টারপাড়া-চড়পাড়া সড়কটির সংস্কার কাজ করা হয়। 

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের এ উদ্যোগের ফলে দীর্ঘদিন ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

​স্থানীয় বাসিন্দারা জানান, মাটিরাঙ্গা বাজারের দক্ষিণ অংশে চৌধুরী মার্কেটের সামনে ড্রেনেজ ব্যবস্থার চরম অপ্রতুলতা রয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পানি জমে যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সব ধরণের যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার কবলে পড়তো যানবাহন। ​অন্যদিকে, মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের মাস্টারপাড়া-চড়পাড়া সড়কটির একটি বড় অংশ ধলিয়া খালের ভাঙনের মুখে পড়ে বিলীন হওয়ার উপক্রম হয়েছিল। যার ফলে ওই এলাকার বাসিন্দাদের যাতায়াত পুরোপুরি বিঘ্নিত হয়ে পড়েছিল।

​জনগণের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের উদ্যোগে সড়ক দুটির ক্ষতিগ্রস্ত অংশে ইটের সুরকি ফেলে তা চলাচলের উপযোগী করা হয়।

​সংস্কার কাজ চলাকালীন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু সংস্কারস্থল পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা।

​এ বিষয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, মানুষ যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। এই রাস্তায় প্রতিনিয়ত ছোট-বড় যানবাহন চলাচল করে এবং খানাখন্দের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। জনগণের এই চরম দুর্ভোগ ও কষ্ট লাঘব করতেই ব্যক্তিগত উদ্যোগে সড়ক দুটি সাময়িকভাবে সংস্কারের দায়িত্ব নিয়েছি।

ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও চালকেরা। দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়কের এই জরুরি সংস্কারে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত