জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরা সীমান্তে ভরতীয় মালামাল আটক

সাতক্ষীরা সীমান্তে ভরতীয় মালামাল আটক
ছবি : প্রতিনিধি

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পদ্মশাখরা ও মাদরা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভরতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং শাড়ী আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন জানায়, পদ্মশাখরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার হারদ্দা হতে ২১ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার রাজপুর হতে ৪ লাখ ৩৭ হাজার ৮০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।আটক পন্যের সর্বমোট মূল্য ৪ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী মাদকসহ অন্যান্য চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ভরতীয় মালামাল আটক

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পদ্মশাখরা ও মাদরা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভরতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং শাড়ী আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন জানায়, পদ্মশাখরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার হারদ্দা হতে ২১ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার রাজপুর হতে ৪ লাখ ৩৭ হাজার ৮০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।আটক পন্যের সর্বমোট মূল্য ৪ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী মাদকসহ অন্যান্য চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত