জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাহারোলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

ফলদ, বনজ, ঔষধি গাছ—সবুজ হোক দেশের আকাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই ২০২৬) দিনাজপুরের কাহারোলে আল-আজহার ইসলামিক একাডেমির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক জাকিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম এবং কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, “একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় মোট ভূমির অন্তত ২৫ শতাংশ বনায়নের আওতায় থাকা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার সারাদেশে ২৫ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আল-আজহার ইসলামিক একাডেমির এ মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।”

তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে একাডেমির প্রায় ৩৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কাহারোলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ফলদ, বনজ, ঔষধি গাছ—সবুজ হোক দেশের আকাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই ২০২৬) দিনাজপুরের কাহারোলে আল-আজহার ইসলামিক একাডেমির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক জাকিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম এবং কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, “একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় মোট ভূমির অন্তত ২৫ শতাংশ বনায়নের আওতায় থাকা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার সারাদেশে ২৫ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আল-আজহার ইসলামিক একাডেমির এ মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।”

তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে একাডেমির প্রায় ৩৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত