জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ক্রেস্ট বিতরণ

ছবি : প্রতিনিধি

ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট " ও "তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট কর্তৃক আয়োজিত, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নবাব আলী। 

রবিবার (১২ জুলাই ) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুল মান্নান। 

এছাড়া সভায় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: এখলাছ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: খায়রুল আলম, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: ওয়াহিদুল ইসলাম, ও প.প. পরিদর্শক হাদিরা মো: রেজাউল করিম প্রমূখ।

এসময় মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

পরিবার পরিকল্পনাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এসময় সভায় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ক্রেস্ট বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট " ও "তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট কর্তৃক আয়োজিত, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নবাব আলী। 

রবিবার (১২ জুলাই ) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুল মান্নান। 

এছাড়া সভায় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: এখলাছ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: খায়রুল আলম, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: ওয়াহিদুল ইসলাম, ও প.প. পরিদর্শক হাদিরা মো: রেজাউল করিম প্রমূখ।

এসময় মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

পরিবার পরিকল্পনাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এসময় সভায় উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত