জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাহালুতে সমাজসেবার উপকারভোগীর মাঝে ঋণ বিতরণ

ছবি : প্রতিনিধি

আজ রবিবার বগুড়ার কাহালু উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গ্রামীণ দরিদ্র, অসহায় ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১১২ জন উপকারভোগীর মাঝে ২৭ লাখ ৩৯ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন কাহালু উপজেলা নির্বাহী  মোছা. মলিহা খানম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবিদুর রহমান আবির, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পি. এম. রোস্তম আলীসহ সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, আরএসএস পল্লী সমাজসেবা কার্যক্রমের পুনঃবিনিয়োগ খাতে ৯১ জন উপকারভোগীর মাঝে ১৯ লাখ ৯৭ হাজার টাকা, মাতৃকেন্দ্র তহবিল বিনিয়োগ খাতে ১৫ জনের মাঝে ৫ লাখ ৪০ হাজার টাকা এবং প্রতিবন্ধী ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ৬ জন উপকারভোগীর মাঝে ২ লাখ ২০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের ঋণ কার্যক্রম দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কাহালুতে সমাজসেবার উপকারভোগীর মাঝে ঋণ বিতরণ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

আজ রবিবার বগুড়ার কাহালু উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গ্রামীণ দরিদ্র, অসহায় ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১১২ জন উপকারভোগীর মাঝে ২৭ লাখ ৩৯ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন কাহালু উপজেলা নির্বাহী  মোছা. মলিহা খানম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবিদুর রহমান আবির, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পি. এম. রোস্তম আলীসহ সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, আরএসএস পল্লী সমাজসেবা কার্যক্রমের পুনঃবিনিয়োগ খাতে ৯১ জন উপকারভোগীর মাঝে ১৯ লাখ ৯৭ হাজার টাকা, মাতৃকেন্দ্র তহবিল বিনিয়োগ খাতে ১৫ জনের মাঝে ৫ লাখ ৪০ হাজার টাকা এবং প্রতিবন্ধী ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় ৬ জন উপকারভোগীর মাঝে ২ লাখ ২০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের ঋণ কার্যক্রম দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত