জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হিলিতে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

ছবি : প্রতিনিধি

নগদ টাকা বহনের ঝামেলা ও জাল নোটের ঝুঁকি  কমাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় তিন দিনব্যাপী ক্যাশলেস (বাংলা কিউআর) ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে বন্দরের চারমাথা এলাকায় বাংলাদেশ ব্যাংকের তত্বাবধানে পূবালী ব্যাংক হিলি উপ-শাখার আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

হিলি উপ-শাখার জুনিয়র অফিসার তাহাজ্জুদের সঞ্চালনায় ক্যাম্পেইনে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, পূবালী ব্যাংক ফুলবাড়ি শাখার প্রধান মামুনুর রশীদ, হিলি উপ-শাখার পিন্সিপাল অফিসার দীপক চন্দ্র রায়সহ আরো অনেকে।

ক্যাম্পেইনের উদ্বোধন শেষে হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়কে একটি র‌্যালি বের করা হয়। আগামী তিনদিন এই ক্যাম্পেইন চলবে হিলিতে।

বক্তারা বলেন, বাংলা কিউআর হলো ডিজিটাল পেমেন্ট বা অর্থ পরিশোধ ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা সহজে টাকা লেনদেন করতে পারবে। ফলে নগদ টাকা বহনে ঝামেলা থাকবে না এবং জাল নোট প্রতারণার স্বীকার হতে হবে না।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

হিলিতে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

নগদ টাকা বহনের ঝামেলা ও জাল নোটের ঝুঁকি  কমাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় তিন দিনব্যাপী ক্যাশলেস (বাংলা কিউআর) ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে বন্দরের চারমাথা এলাকায় বাংলাদেশ ব্যাংকের তত্বাবধানে পূবালী ব্যাংক হিলি উপ-শাখার আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

হিলি উপ-শাখার জুনিয়র অফিসার তাহাজ্জুদের সঞ্চালনায় ক্যাম্পেইনে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, পূবালী ব্যাংক ফুলবাড়ি শাখার প্রধান মামুনুর রশীদ, হিলি উপ-শাখার পিন্সিপাল অফিসার দীপক চন্দ্র রায়সহ আরো অনেকে।

ক্যাম্পেইনের উদ্বোধন শেষে হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়কে একটি র‌্যালি বের করা হয়। আগামী তিনদিন এই ক্যাম্পেইন চলবে হিলিতে।

বক্তারা বলেন, বাংলা কিউআর হলো ডিজিটাল পেমেন্ট বা অর্থ পরিশোধ ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা সহজে টাকা লেনদেন করতে পারবে। ফলে নগদ টাকা বহনে ঝামেলা থাকবে না এবং জাল নোট প্রতারণার স্বীকার হতে হবে না।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত