জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে নাটোরে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের আলাইপুর এলাকা থেকে এ পদযাত্রা শুরু হয়।
এনসিপির নেতা-কর্মীদের অংশগ্রহণে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকার স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজন করা হয় পথসভা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্যে সারজিস আলম বলেন, “আগামীতে আমাদের যে লড়াই, এ লড়াই কোনো মার্কার লড়াই হবে না। এ লড়াই হবে ন্যায় ও অন্যায়ের মধ্যে। আগামী দিনের লড়াই কোনো দলের লড়াই নয়, এই লড়াই হবে জালিম ও মজলুমের মধ্যে।”
তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পথসভায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন