জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আশুলিয়ায় মেম্বার প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি : প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জসিম হোসেন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মানহানির চেষ্টা এবং কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার রাতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে তার ব্যাপক জনসমর্থন দেখে একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বিএনপি নেতা পিয়ার আলী ও তার ছেলের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে বলেন, তাদের ভয়ভীতি ও হুমকির কারণে তার কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা পিয়ার আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় মেম্বার প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ঢাকার সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জসিম হোসেন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মানহানির চেষ্টা এবং কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার রাতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে তার ব্যাপক জনসমর্থন দেখে একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বিএনপি নেতা পিয়ার আলী ও তার ছেলের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে বলেন, তাদের ভয়ভীতি ও হুমকির কারণে তার কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা পিয়ার আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত