জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাহালু নাগর নদীতে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

ছবি : প্রতিনিধি

কাহালু উপজেলার বীরকেদার এলাকায় নাগর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ মলিহা খানম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও নদীতীরের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কাহালু নাগর নদীতে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

কাহালু উপজেলার বীরকেদার এলাকায় নাগর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ মলিহা খানম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও নদীতীরের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত