জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

শিবগঞ্জে কষ্টি পাথরের কালো বিষ্ণু মূর্তি উদ্ধার

ছবি : প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রামের হিন্দুপাড়ার বাসিন্দা শ্রী দলুচন্দ্র মালি (৩৫), পিতা- শ্রী গোকুল চন্দ্র মালি, তার বাড়ির পাশের একটি স্থানে কালো পাথরের একটি বিষ্ণু মূর্তি দেখতে পান। পরে তিনি স্বেচ্ছায় বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দলুচন্দ্র মালির বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসে।

থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি থানার হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শিবগঞ্জে কষ্টি পাথরের কালো বিষ্ণু মূর্তি উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রামের হিন্দুপাড়ার বাসিন্দা শ্রী দলুচন্দ্র মালি (৩৫), পিতা- শ্রী গোকুল চন্দ্র মালি, তার বাড়ির পাশের একটি স্থানে কালো পাথরের একটি বিষ্ণু মূর্তি দেখতে পান। পরে তিনি স্বেচ্ছায় বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দলুচন্দ্র মালির বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসে।

থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি থানার হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত