লালমনিরহাটের এক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক লেবু ড্রাইভারের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার ৭ জুলাই দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকায় তানভীর অটোভলকানিছ পার্টসের দোকানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো: আমিনুর ইসলামের চাচা মো: লুৎফর রহমান প্রধান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পাটগ্রাম সরকারি কলেজ মোড়ে দীর্ঘদিন ধরে মোটর গাড়ির পার্টসের ব্যবসা করে আসছিলেন আমিনুর ইসলাম। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে অভিযুক্ত লেবু ড্রাইভার কে বাকি না দেওয়ার কারণে পূর্ব পরিকল্পিতভাবে লেবু ড্রাইভার (৪০), মো: রিফাত ইসলাম (২০), মো: জনি (২৩), মো: রনি (২৫) ও মো: রায়হান ইসলামসহ (৪০) অজ্ঞাতনামা আরও ৩/৪ জন দেশীয় অস্ত্র লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে, আমিনুর রহমানের উপর অতর্কিত হামলা ও দোকানে ব্যাপক ভাঙচুর চালায় এতে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতিসাধন হয় । মারধরের একপর্যায়ে বিবাদীরা আমিনুরের পকেট থেকে দুই লক্ষ টাকা এবং দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ সাত লক্ষ নয় হাজার পাঁচশত টাকা ছিনিয়ে নেয় যায় বলে জানা গেছে। এছাড়াও ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত জেলা যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক লেবু ড্রাইভারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন