ফরিদপুরের মধুখালীতে জাতীয় পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকেল ৪টায় জাতীয় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মধুখালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিবসটির কর্মসূচির উদ্বোধন করে।
মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান-এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, জাতীয় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মধুখালী উপজেলা শাখার সভাপতি মো. হায়দার আলী মোল্লা এবং মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন