জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি চলাকালে সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে কিছু সময় উত্তেজনা দেখা দেয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারী কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার বিকেল সোয়া ৫টার দিকে আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে অবস্থিত হেযবুত তওহীদের জেলা কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলে আক্কেলপুর থানা মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাকিম বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। পরে মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
আক্কেলপুর ওলামা পরিষদের সভাপতি মুফতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল ওয়াহেদসহ স্থানীয় আলেমরা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, হেযবুত তওহীদ কুরআন-সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাঁরা সংগঠনটির কার্যক্রম বন্ধে সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে আক্কেলপুরে স্থাপিত জেলা কার্যালয়ের ব্যানার নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণের আহ্বান জানিয়ে অন্যথায় নিজেরাই তা সরিয়ে দেওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে হেযবুত তওহীদের জয়পুরহাট জেলা শাখার সভাপতি মাসুদ রানা চৌধুরী বলেন, কয়েকটি কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের এনে তাঁদের জেলা কার্যালয়ে হামলার চেষ্টা করা হয়। সে সময় কার্যালয়ে কেউ উপস্থিত ছিলেন না। ইটপাটকেলের আঘাতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। সম্ভাব্য পরিস্থিতির বিষয়ে আগেই পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছিল বলেও তিনি দাবি করেন।
তবে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, তৌহিদী জনতার ব্যানারে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছে। তাঁদের কাছে কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য আসেনি।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন