জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বদলগাছীতে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি- প্রতিনিধি

''সময়ের সাথে আগামীর পথে'' স্লোগানকে ধারণ করে নওগাঁর বদলগাছী উপজেলায় দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

শুক্রবার (৩ রা জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলার ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ রুহুল আমিন।

এনটিভি অনলাইন(বদলগাছী-মহাদেবপুর) প্রতিনিধির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, অনুষ্ঠান সঞ্চালনা করেন বদলগাছী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: আবু জর গিফারী।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এনটিভি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে। সংবাদ, শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও বিনোদনে এনটিভির অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

আলোচনা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দর্শকপ্রিয়তা কামনা করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বদলগাছীতে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত