জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে চুরি

আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে চুরি
ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি বাজারে একটি কীটনাশক ঔষধের দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে । চোরেরা ওই দোকানের ভেন্টিলেটার ভেঙে দোকানের ভিতর প্রবেশ করে এবং দোকানে থাকা ৪ লাখ ৭৬ হাজার টাকার বিভিন্ন প্রকার কীটনাশক ও নগদ প্রায় সাড়ে ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায় । 

গত মঙ্গলবার দিবাগত রাতে কালাইকুড়ি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে আবু সাঈদ রাহীর দোকানে এই চুরির ঘটনা ঘটে ।

এ ব্যাপারে দোকান মালিক আবু সাঈদ রাহী জানান, কালাইকুড়ি বাজারে তার একটি কীটনাশক ঔষধের দোকান রয়েছে। প্রতিদিনের মত বেচাকেনা শেষ করে দোকান বন্ধ করে রাতে বাড়ি চলে যান। পরের দিন বুধবার দোকানে এসে দেখতে পান দোকানের ভেন্টিলেটার ভাঙা রয়েছে । দোকান খুলে দেখেন চোরেরা দোকানে থাকা প্রায় পৌনে পাঁচ লাখ টাকা মুল্যের কীট নাশক ও ক্যাশ বাক্স ভেঙে নগদ সাড়ে তিন হাজার টাকা চুরি করে নিয়ে গেছে । এ সময় চোরেরা তার সিসি ক্যামেরার এসডি কার্ড খুলে নিয়ে যায় । আবু সাঈদ রাহী আরও জানান বুধবার সকালে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । 

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে চুরি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি বাজারে একটি কীটনাশক ঔষধের দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে । চোরেরা ওই দোকানের ভেন্টিলেটার ভেঙে দোকানের ভিতর প্রবেশ করে এবং দোকানে থাকা ৪ লাখ ৭৬ হাজার টাকার বিভিন্ন প্রকার কীটনাশক ও নগদ প্রায় সাড়ে ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায় । 

গত মঙ্গলবার দিবাগত রাতে কালাইকুড়ি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে আবু সাঈদ রাহীর দোকানে এই চুরির ঘটনা ঘটে ।

এ ব্যাপারে দোকান মালিক আবু সাঈদ রাহী জানান, কালাইকুড়ি বাজারে তার একটি কীটনাশক ঔষধের দোকান রয়েছে। প্রতিদিনের মত বেচাকেনা শেষ করে দোকান বন্ধ করে রাতে বাড়ি চলে যান। পরের দিন বুধবার দোকানে এসে দেখতে পান দোকানের ভেন্টিলেটার ভাঙা রয়েছে । দোকান খুলে দেখেন চোরেরা দোকানে থাকা প্রায় পৌনে পাঁচ লাখ টাকা মুল্যের কীট নাশক ও ক্যাশ বাক্স ভেঙে নগদ সাড়ে তিন হাজার টাকা চুরি করে নিয়ে গেছে । এ সময় চোরেরা তার সিসি ক্যামেরার এসডি কার্ড খুলে নিয়ে যায় । আবু সাঈদ রাহী আরও জানান বুধবার সকালে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । 

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত