জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

ছবি- প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষ ও আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট এর সমন্বয়ে এসএমসি পণ্য ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ চাইনিজ রেস্টুরেন্টে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ সময় সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) টিমের পরিচালনায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন এলাকার পুষ্টি উদ্যোক্তারা। প্রশিক্ষণে এসএমসি পণ্যের সঠিক সংরক্ষণ, সরবরাহ ব্যবস্থাপনা, বিক্রয় কৌশল, গ্রাহকসেবা এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা আধুনিক ব্যবসা পরিচালনার কৌশল শিখবেন। এতে পুষ্টিকর পণ্য সহজে মানুষের কাছে পৌঁছাবে এবং উদ্যোক্তাদের আয় বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, দক্ষ উদ্যোক্তা তৈরির মাধ্যমে নিরাপদ ও পুষ্টিকর পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষ ও আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট এর সমন্বয়ে এসএমসি পণ্য ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ চাইনিজ রেস্টুরেন্টে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ সময় সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) টিমের পরিচালনায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন এলাকার পুষ্টি উদ্যোক্তারা। প্রশিক্ষণে এসএমসি পণ্যের সঠিক সংরক্ষণ, সরবরাহ ব্যবস্থাপনা, বিক্রয় কৌশল, গ্রাহকসেবা এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা আধুনিক ব্যবসা পরিচালনার কৌশল শিখবেন। এতে পুষ্টিকর পণ্য সহজে মানুষের কাছে পৌঁছাবে এবং উদ্যোক্তাদের আয় বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, দক্ষ উদ্যোক্তা তৈরির মাধ্যমে নিরাপদ ও পুষ্টিকর পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত