জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় ডাক কর্মচারীদের আন্দোলন

নওগাঁয় ডাক কর্মচারীদের আন্দোলন

অবিভাগীয় ডাক কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে যৌথভাবে কর্মবিরতির ঘোষনা দিয়েছে ডাক কর্মচারীদের কয়েকটি সংগঠন। 

সোমবার (২৯ জুন ২০২৬) দুপুরে কর্মসূচী সফল করতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, ডাক কর্মচারী সমিতি ও ডাক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ শাখা ডাক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইদ্রিস আলী শেখ। এসময় স্থানীয় শাখা ডাকঘর কর্মচারীদের মধ্যে বাদল হোসেন, ফিরোজ হোসেন, মাহফুজুর রহমান, ওয়াজেদ আলী বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন শাখা ডাকঘর কর্মচারী মো: ইব্রাহীম খলিল। 

বক্তারা বলেন, সরকারী দ্বায়িত্ব পালনকারী প্রায় ২৩ হাজার অবিভাগীয় ডাক কর্মচারী বৈতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্তিতে চরম বৈষম্যের শিকার। তাদের দৈনিক বেতন মাত্র ১৩৩ থেকে ১৪৮ টাকা। অল্প বেতনে পরিবার পরিজন নিয়ে তাদেরকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

আগামী ৫ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ৬ জুলাই থেকে সারাদেশে ৮ হাজার শাখা ডাকঘরে অনিদৃষ্টকালের জন্য কর্মবিরতির হুশিয়ারীদেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নওগাঁ প্রধান ডাকঘরে গিয়ে কর্মসূচী শেষ করেন এবং একটি স্মারকলিপি প্রদান করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ডাক কর্মচারীদের আন্দোলন

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত