জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেপ্তার- ৩

ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেপ্তার- ৩
ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার (২৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে জিআর নং-২১৩/২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার রোয়াইর গ্রামের আজাহার আলীর ছেলে রাজু আহমেদ (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ক্ষেতলাল থানায় পৃথক একটি মাদক মামলা (মামলা নং-২১) দায়ের করা হয়েছে।

এছাড়াও একই অভিযানে ক্ষেতলাল থানার মামলা নং-২২-এর দুই আসামি দিঘীপাড়া এলাকার শ্রী কালীপদ মিশ্রের কন্যা শ্রীমতি রত্না মিশ্র (৩৭) এবং স্ত্রী শ্রীমতি ডলি (৫৫)-কে গ্রেপ্তার করা হয়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, গ্রেপ্তারকৃত তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেপ্তার- ৩

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার (২৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে জিআর নং-২১৩/২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার রোয়াইর গ্রামের আজাহার আলীর ছেলে রাজু আহমেদ (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ক্ষেতলাল থানায় পৃথক একটি মাদক মামলা (মামলা নং-২১) দায়ের করা হয়েছে।

এছাড়াও একই অভিযানে ক্ষেতলাল থানার মামলা নং-২২-এর দুই আসামি দিঘীপাড়া এলাকার শ্রী কালীপদ মিশ্রের কন্যা শ্রীমতি রত্না মিশ্র (৩৭) এবং স্ত্রী শ্রীমতি ডলি (৫৫)-কে গ্রেপ্তার করা হয়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, গ্রেপ্তারকৃত তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত