আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরূপ মন্তব্য বা গুজব ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে পুলিশি ব্যবস্থার আওতায় আনা হবে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এবং দিনাজপুরস্থ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা নকল বরদাশত করা হবে না। কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ঘটলে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও কেন্দ্রসচিবের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে অবশ্যই সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে এবং কেন্দ্র প্রধানকে সার্বক্ষণিকভাবে ক্যামেরার কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে, যাতে কোনো অনিয়মের সুযোগ না থাকে।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, একজন প্রকৃত শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকাও পালন করেন। তাই প্রত্যেক শিক্ষককে নিজের প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে দেখাশোনা করতে হবে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন। সভায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিবরা উপস্থিত ছিলেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন