জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

১১ কোটি টাকার মাদক ধ্বংস

১১ কোটি টাকার মাদক ধ্বংস
ছবি- দৈনিক জয়পুরবার্তা

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দিনাজপুর সেক্টরের আওতায় সীমান্ত এলাকা থেকে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ১০ কোটি ৮২ লক্ষ ৯০ হাজার ৯২০ টাকা মূল্যের এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, রংপুর রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, ২০ বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈদ হাসানসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানিয়েছে, দিনাজপুর সেক্টরের আওতায় জয়পুরহাট, ফুলবাড়ী এবং দিনাজপুর ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। এসবের মধ্যে ১৩ হাজার ১৯০ বোতল ফেন্সিডিল, ৯৭ বোতল ফেন্সিগ্রিল, ৩৯৬ বোতল ফেন্সিগ্রিপ, ৪ হাজার ৫১১ বোতল ফেয়ারডিল, ১৪৫ বোতল এসকেডিল, ৭৭০ বোতল এমকেডিল, ৮ হাজার ৯৬২ বোতল বিভিন্ন প্রকার বিদেশি মদ, ৫১৬ দশমিক ৭৫ লিটার দেশি মদ, ৬৭২ প্যাকেট বিদেশি মদ জাতীয় জুস, ২০ হাজার ৪১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৭ হাজার ৪৬৬ পিস কুপিজেসিক ইনজেকশন, ২৯ হাজার ৮৩০ পিস বিভিন্ন নেশাজাতীয় ইনজেকশন, ২ হাজার ৪৮ হাজার ৫৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ১৪০ গ্রাম কোকেন, ১০ গ্রাম হেরোইন, ৪৫ হাজার ৮৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭ হাজার পিস বুফেরাফিন ট্যাবলেট, ৪ হাজার ৫৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ২৪ বোতল আরসিক্যাপ, ০২ বোতল ইউনরেক্স সিরাপ, ৩ দশমিক ৩৭৭ কেজি গাঁজা, এক লাখ ৫ হাজার ৭৪৬ বোতল বিভিন্ন প্রকার যৌন উত্তেজক সিরাপ, ১ হাজার ২৮৬ বোতল হোমিওপ্যাথিক সিরাপ, ৫ লাখ ৩৪ হাজার ১১৭ পিস মদ তৈরির ট্যাবলেট, ৭৭৫ প্যাকেট পাতার বিড়ি এবং ৭ হাজার ২০০ পিস জর্দা। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের মূল্য ধরা হয়েছে ১০ কোটি ৮২ লক্ষ ৯০ হাজার ৯২০ টাকা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি তাদের কঠোর ও অনমনীয় অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

১১ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত