জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটে একতা ট্রেডার্সের আয়োজনে সমাজের গুণীজন ব্যক্তিবর্গ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং ওয়ালটনের পণ্য ক্রয়কারী বিজয়ী গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী বাজারে মেসার্স একতা ট্রেডার্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আমিন খান, যিনি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র হেড অব সেলস ফিরোজ আলম, ডিএসএম মিজানুর রহমান মানিক, একতা ট্রেডার্সের পরিচালক নাহিদুল ইসলাম, প্রোপ্রাইটর রবিউল ইসলাম, অ্যাকাউন্টস কর্মকর্তা রাশেদুল ইসলাম, অফিস সহকারী কামাল হোসেন, আব্দুল মোমিন ও আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আমিন খান বলেন, “দেশীয় পণ্য কিনে দেশের অর্থ দেশেই রাখুন এবং দেশের শিল্প ও অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখুন।”

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন কৃতি শিক্ষার্থী এবং সমাজের ১০ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে ওয়ালটনের পণ্য ক্রয়কারী গ্রাহকদের মধ্য থেকে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিত ২৬জন বিজয়ীর হাতে ওয়ালটনের বিভিন্ন পণ্য পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটে একতা ট্রেডার্সের আয়োজনে সমাজের গুণীজন ব্যক্তিবর্গ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং ওয়ালটনের পণ্য ক্রয়কারী বিজয়ী গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী বাজারে মেসার্স একতা ট্রেডার্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আমিন খান, যিনি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র হেড অব সেলস ফিরোজ আলম, ডিএসএম মিজানুর রহমান মানিক, একতা ট্রেডার্সের পরিচালক নাহিদুল ইসলাম, প্রোপ্রাইটর রবিউল ইসলাম, অ্যাকাউন্টস কর্মকর্তা রাশেদুল ইসলাম, অফিস সহকারী কামাল হোসেন, আব্দুল মোমিন ও আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আমিন খান বলেন, “দেশীয় পণ্য কিনে দেশের অর্থ দেশেই রাখুন এবং দেশের শিল্প ও অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখুন।”

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন কৃতি শিক্ষার্থী এবং সমাজের ১০ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে ওয়ালটনের পণ্য ক্রয়কারী গ্রাহকদের মধ্য থেকে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিত ২৬জন বিজয়ীর হাতে ওয়ালটনের বিভিন্ন পণ্য পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত