আব্দুলপুর বাইপাস সহ আব্দুলপুর-সান্তাহার-পার্বতীপুর রেল সেকশনে বিদ্যমান ডুয়েলগেজ রেললাইনের সমান্তরালে নতুন ব্রডগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন হয়ে রেলের এই ডাবল লাইন প্রকল্প বাস্তবায়নের ফলে সম্ভাব্য পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বুধবার সান্তাহার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ রেললাইন নির্মাণে পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণের উপর মতবিনিময় সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্ব সেখানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মেজবাবুল আলম, সহকারি পরিচালক মাহনীর বিন মোহাম্মদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল মোত্তাকিন তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সিনিয়র উপজেলা ম’স্য কর্মকর্তা নাহিদ ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, পরিবেশের পরিদর্শক সৈয়দ নাজমুল হোসাইন, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার (আসক) আদমদীঘি শাখার সভাপতি মনসুর আলী, শিক্ষক আবু বকর সিদ্দীক প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, নতুন ব্রডগেজ রেললাইন নির্মাণের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আরও উন্নত হবে এবং পণ্য ও যাত্রী পরিবহনে গতি আসবে। তবে প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইকিউএমএস কনসাল্টিং লিমিটেডের কনসালটেন্ট আরিফুল হক রূপম ও মুজাহিদ রহমান জানান, পরিবেশগত প্রভাব মূল্যায়নের অংশ হিসেবে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হচ্ছে। প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করে পরিবেশবান্ধব উপায়ে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা প্রকল্পের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন