দিনাজপুর সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় একই পরিবারের চার সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (২৪ জুন) ভোর ৬টার দিকে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করে।
খবর পেয়ে ২৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়।
২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুজ্জামান জানান, আটক চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়।
আটক ব্যক্তিরা হলেন আবু বক্কর মোল্লা, তার স্ত্রী জাহানারা বেগম, ভাই রমজান মোল্লা এবং ছেলে বোরহান মোল্লা।
বিজিবি সূত্রে জানা যায়, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। ধারণা করা হচ্ছে, তারা আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। পরে ভারতীয় ভূখণ্ড থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় স্থানীয়দের হাতে আটক হন।
স্থানীয়রা তাদের আটক করে আনসার ও ভিডিপিকে খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন