নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী-পুরুষ এবং শিশুসহ ৯ জনকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য এবং স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
বুধবার (২৪ জুন) ভোর চারটার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলারের উত্তর পাতাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা নয়জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাঁধা দেয়। তারা বর্তমানে ভারতীয় সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছে।
পুশইন চেষ্টার দীর্ঘ ১২ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মিলেনি কোন সমাধান। ফলে দুই দেশের সীমান্তের শূণ্য রেখায় রয়েছেন ওই নয়জন। যাদের মধ্যে তিনজন নারী, তিনজন শিশু এবং তিনজন পুরুষ রয়েছে। বর্তমানে তপ্ত রোদে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় রয়েছেন তারা। এদিকে দুপুর আড়াইটার দিকে বিএসএফের একটি দল এসে বিজিবি সদস্যদেরকে জানিয়ে যায়, তাদের কোম্পানি কমান্ডার (সিও) বলেছেন তারা বাংলাদেশি তাদেরকে যেনো বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে নেওয়া হয়। তবে বিএসএফের এই দাবিতে সাড়া না দিয়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
পাতাড়ী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ভোর রাত থেকে তারা খোলা আকাশের নিচে রয়েছে। খাবার বা পানি কোন কিছুই তাদের সাথে নেই। খুব মানবেতর অবস্থায় তারা রয়েছে। তাদের সঙ্গে তিনটি শিশু আছে। এই তপ্ত রোদের মধ্যে এভাবে থাকলে বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই এই সীমান্ত সমস্যার সমাধান যেনো দ্রুত ই করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, এ ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। বিজেপির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন