জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে যুবদলের প্রতিবাদ মিছিল

জয়পুরহাটে যুবদলের প্রতিবাদ মিছিল
ছবি- দৈনিক জয়পুরবার্তা

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে জয়পুরহাটে মিছিল করেছে জেলা যুবদল। একই সাথে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদও জানিয়েছে দলটির নেতারা।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহম্মেদ ডলার। তিনি তার বক্তব্যে বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গণতন্ত্র ও দেশের শান্তি বজায় রাখতে যুবদল রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, দেশের মানুষ আর কোনো ষড়যন্ত্র বা নৈরাজ্য দেখতে চায় না। যেকোনো মূল্যে রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিহত করা হবে।

এতে জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র সভাপতিত্ব করেন। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুস সালেহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সহ-সাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম এবং ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু প্রমুখ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে যুবদলের প্রতিবাদ মিছিল

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত