জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ব্রাজিল জিতলে ন্যাড়া হব-কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

ফুটবলকে ঘিরে সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস ও খুনসুটি নতুন কিছু নয়। বিশ্বজুড়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই নানা আলোচনার জন্ম দেয়। এমনই এক ঘটনা ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়, যেখানে এক আর্জেন্টিনা সমর্থকের দেওয়া চ্যালেঞ্জ ও পরবর্তী প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গতকাল হাইতির-ব্রাজিল ম্যাচ খেলার আগে উপজেলার এক তরুণ আর্জেন্টিনা সমর্থক সজিব তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ ভিডিওতে ব্রাজিল সমর্থকদের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করেন। ওই ভিডিওতে তিনি দাবি করেন, ব্রাজিল তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেললেও আর্জেন্টিনার প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ ছিল। এ সময় তিনি ব্রাজিল সমর্থকদের সরাসরি আলোচনায় আসার আহ্বান জানান।
ভিডিওতে সজিব বলেন, সাহস থাকলে আমার সঙ্গে সরাসরি কথা বলো।  ব্রাজিল জিতলে আমি ন্যাড়া হয়ে যাব এবং তোমরা আমাকে থ্রি-পিস কিনে দিবে।
পরবর্তীতে হাইতির-ব্রাজিল ম্যাচে ৩-০ গোলে ব্রাজিল জয়লাভ করলে সজিব তার ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি পূর্বের ঘোষণা স্মরণ করে বলেন, “আমি একজন আর্জেন্টিনা সমর্থক। আমি বলেছিলাম, ব্রাজিল জিতলে ন্যাড়া হব। আমি আমার কথা রেখেছি। আমি নিজে ন্যাড়া না হলেও আমার ছোট ভাইরা আমাকে ন্যাড়া করে দেবে।

পরে প্রকাশিত ভিডিওতে তাকে মাথার চুল কাটা অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর স্থানীয় ফুটবলপ্রেমী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার প্রতিশ্রুতি রক্ষার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন এবং মজার মন্তব্য করেছেন।

স্থানীয় বাসিন্দা ফুটবলপ্রেমী সেলিম জানান, খেলাকে ঘিরে এমন বন্ধুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও হাস্যরস সমর্থকদের মধ্যে আনন্দ বাড়িয়ে তোলে। তবে তারা খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের বিরোধ বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ব্রাজিল জিতলে ন্যাড়া হব-কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত