জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে এলাকায় আলোচনা- সমালোচনা শুরু হয়। এ ঘটনায় তাকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করেছে উপজেলা বিএনপি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি।
তদন্ত কমিটিকে আগামি ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের ভিডিওতে একটি কক্ষের ভেতরে কয়েকজন ব্যক্তিকে অবস্থান করতে দেখা যায়। সেখানে একজন ব্যক্তিকে একটি যন্ত্রে আগুনের তাপ প্রয়োগ করে পাইপের মাধ্যমে কিছু গ্রহণ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এবং তিনি ইয়াবা সেবন করছিলেন। তবে ভিডিওটি কে এবং কখন ধারণ করেছে তা যাচাই করা সম্ভব হয়নি।
আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে পাঁচ সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি নন দলটির নেতারা।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন