জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে শিশু রাকিকা আক্তার রাখার (৬) কানের সোনার দুল নিয়ে হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুমের চেষ্টায় বহুল আলোচিত মামলার হত্যাকারিদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 

সোমবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, ছাত্রদল নেতা আকাশ, ফাহমিদ, নূরানী ইসলামিয়া একাডেমী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, নিহত রাখার ফুপু লিপি বেগম, প্রতিবেশি খাদিজা ও রমনি আক্তার প্রমুখ। অপর দিকে রবিবার সকালে পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় শিশু রাখার মাদরাসা নূরানী ইসলামিয়া একাডেমী চত্বরে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করে ওই মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী ও সাহেব পাড়াবাসী। 

মানববন্ধনে বক্তারা বলেন, রামিসা হত্যার রায় যেমন দ্রুত হয়েছে তেমনি রাখার হত্যাকারীদের রায়ও যেন দ্রুত কার্যকর হয়। তাঁরা রাখার হত্যাকারীদের ফাঁসি চান।

উল্লেখ্য, আলোচিত শিশু রাকিকা আক্তার রাখার সোনার দুল হাতিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে বিরোধও এই হত্যাকাণ্ডের আরো একটি কারণ। শনিবার বগুড়ার আদমদীঘি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারকের কাছে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মামলার ২ ন¤^র আসামি বন্যা বেগম আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তার দেওয়া জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করে তাকে কারাগারে প্রেরণ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘির সান্তাহারে শিশু রাকিকা আক্তার রাখার (৬) কানের সোনার দুল নিয়ে হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুমের চেষ্টায় বহুল আলোচিত মামলার হত্যাকারিদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 

সোমবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, ছাত্রদল নেতা আকাশ, ফাহমিদ, নূরানী ইসলামিয়া একাডেমী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, নিহত রাখার ফুপু লিপি বেগম, প্রতিবেশি খাদিজা ও রমনি আক্তার প্রমুখ। অপর দিকে রবিবার সকালে পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় শিশু রাখার মাদরাসা নূরানী ইসলামিয়া একাডেমী চত্বরে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করে ওই মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী ও সাহেব পাড়াবাসী। 

মানববন্ধনে বক্তারা বলেন, রামিসা হত্যার রায় যেমন দ্রুত হয়েছে তেমনি রাখার হত্যাকারীদের রায়ও যেন দ্রুত কার্যকর হয়। তাঁরা রাখার হত্যাকারীদের ফাঁসি চান।

উল্লেখ্য, আলোচিত শিশু রাকিকা আক্তার রাখার সোনার দুল হাতিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে বিরোধও এই হত্যাকাণ্ডের আরো একটি কারণ। শনিবার বগুড়ার আদমদীঘি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারকের কাছে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মামলার ২ ন¤^র আসামি বন্যা বেগম আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তার দেওয়া জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করে তাকে কারাগারে প্রেরণ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত